ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মালয়েশিয়া শাখার সম্মেলন

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 403

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার ৪র্থ দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫৤

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানী কুয়ালালামপুরে একটি হোটেলে স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হয় এ সম্মেলন। এতে আগামী ২০২৫-২৬ সেশনে, হাফেজ মাওলানা মুফতী আমিরুল ইসলামকে সভাপতি, মাওলানা আব্দুল করিমকে সিনিয়র সহ সভাপতি ও মাওলানা গাজী আবু হোরায়রাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৫ সদস্যবিশিষ্ট মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

মুফতি আমিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি অংশ নেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “আগামীর বাংলাদেশ গড়তে ও জনমানুষের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল দলের সাথে একতা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। চেষ্টা করছে ইসলামী দলগুলো যেন অন্তত একটি একক শক্তি হিসেবে আগামীতে নির্বাচনে যেতে পারে।”

তিনি আরো বলেন, “আওয়ামীলীগের মতো আর কোন স্বৈরাচার শাসক যেন বাংলাদেশের ক্ষমতায় বসতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সোচ্চার থাকতে হবে।”

অতীতে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিরোধীদল করার প্রস্তাব দিয়েছিলো উল্লেখ করে বলেন, “আমরা সেই প্রলোভনের ফাঁদে পা দেইনি। আমরা জনগণের কল্যাণে ও দেশের বৃহৎ স্বার্থে সবসময়ই জনগণের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও সেটিই অব্যাহত থাকবে।”

তাছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরাও যেন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় এবং একইসাথে পিআর পদ্ধতিতে নির্বাচনের জোরালো দাবিও জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা।

এদিকে সভায় মালয়েশিয়ার বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ সিন্ডিকেট ভেঙে এয়ার টিকেটের মূল্য কমানো ও পাসপোর্ট নবায়ন সমস্যা দূরীকরণে প্রধান উপদেষ্টার নিকট কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন।

হিফজুর রহমান জামিলের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনে বক্তব্য প্রদান করেন, মাহসা ইউনিভার্সিটির সাবেক ভিপি বশির ইবনে জাফর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান মাসুম, এসিসট্যান্ট সেক্রেটারি আর এম রুবেল আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার আহ্বায়ক তৌফিকুর রহমান মাহফুজ সহ, কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা কমিটির সভাপতিবৃন্দ। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রায় দেড়শতাধিক নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মালয়েশিয়া শাখার সম্মেলন

আপডেটের সময় : ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫