ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ায় বিএনপি নেতার জানাজায় প্রবাসীদের ঢল

আহমাদুল কবির , মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / 504

মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক, ব্যবসায়ী ও নোয়াখালী সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন লিটনের ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টায় মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় অনষ্টিত হয়।

জানাজার নামাজে মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, বিএনপি নেতা শহিদ উল্লাহ শহিদ, সহ সাধারণ সম্পাদক এসএম নিপু, কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক বশির আলম সহ সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন।

আবদুল্লাহ আল মামুন লিটন শুক্রবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে কুয়ালালামপুরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন । ৫২ বছর বয়সী এ প্রবাসী রাজনীতিবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন সর্বস্তরের প্রবাসীরা।

জানাজা শেষে লিটনের মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে পাঠানোর কথা রয়েছে। রবিবার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়িতে ২ য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আব্দুল্লাহ আল-মামুন লিটন নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে মালয়েশিয়া যান। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন।

শেয়ার করুন

মালয়েশিয়ায় বিএনপি নেতার জানাজায় প্রবাসীদের ঢল

আপডেটের সময় : ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪