ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

৩০ বাংলাদেশিসহ ২১১ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / 551

৩০ বাংলাদেশিসহ ২১১ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষে তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ। এর আগে গত মাসে একই ডিটেনশন ক্যাম্প থেকে দুই ধাপে বাংলাদেশিসহ মোট ২২২ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়।

রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, ১৯ সেপ্টেম্বর পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২ এর পাশাপাশি স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে, মিয়ানমারের ১০৩, ইন্দোনেশিয়ার ৭০, বাংলাদেশি ৩০, থাই ৭ এবং ১ জন কম্বোডিয়ান নাগরিকসহ মোট ২১১ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থল পথে তাদের নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায়া প্রবেশে করতে না পারে সেজন্য তাদের করা হয় ‘কালো তালিকাভুক্ত’।

শেয়ার করুন

৩০ বাংলাদেশিসহ ২১১ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আপডেটের সময় : ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪