ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ার জোহর রাজ্যে ২৪২ বাংলাদেশি অভিবাসী আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 432

মালয়েশিয়ার জোহর রাজ্যে ২৪২ বাংলাদেশি অভিবাসী আটক

অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে মালয়েশিয়ার জোহর রাজ্যে ২৪২ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শুক্রবার ৬ সেপ্টেম্বর রাজ্যে দুটি পৃথক অভিযানে ২৪২ বাংলাদেশিসহ মোট ৩৩৬ জন অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ। এ ছাড়া আটক করা হয়েছে ২ জন স্থানীয় নিয়োগকর্তাকে।

শনিবার (৭সেপ্টেম্বর) বেরিতা আরটিএম ও সিনার হারয়ানের প্রতিবেদনে বলা হয়, রাজ্যে পৃথক দুটি অভিযানে ২৪২ বাংলাদেশি ছাড়াও ৪৪ ইন্দোনেশিয়ান (২৬ পুরুষ, ১৮ জন মহিলা), চীনের (১২ জন পুরুষ, ৯ জন মহিলা), পাকিস্তানের ১৬, শ্রীলঙ্কার (একজন পুরুষ, তিনজন মহিলা) এবং মিয়ানমারের ৯জন পুরুষ) নাগরিক রয়েছেন।

রাজ্যের অভিবাসন বিভাগের ডিরেক্টর, দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন, গোয়েন্দা তথ্যে ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রাজ্যের একটি পেপার প্রসেসিং ফ্যাক্টরিতে অপ্স মাহির এবং একটি নির্মাণ সাইটে অপস কুটিপ নামের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

অভিবাসন, ৬(১)(সি), ধারা ১৫(১)(সি), অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৫বি এবং রেগুলেশন ১১(৭)(এ), রেগুলেশন ১৭(বি), রেগুলেশন ৩৯(বি) রেগুলেশন -ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী তদন্তে আটকদের অপরাধের মধ্যে রয়েছে, কোনো বৈধ পারমিট না থাকা, ভিজিট পাসের অপব্যবহার, অতিবাহিত করা এবং পাসের শর্ত লঙ্ঘন। আরও অধিকতর তদন্তের জন্য আটক অভিবাসীদের রাজ্যের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এদিকে রাজ্যের অভিবাসন বিভাগের ডিরেক্টর, নিয়োগকর্তাদের পরামর্শ দিয়েছেন যে বিদেশি কর্মীদের নিয়োগের আগে ওই কর্মীর মালয়েশিয়ায় কাজ করার বৈধ অনুমতি রয়েছে তা নিশ্চিত করতে। কারণ অভিবাসন বিভাগ থেকে অভিযান কেবল অবৈধ অভিবাসী কর্মীদের জন্য নয়, নিয়োগকর্তাদের জন্যও।

এর আগে শুক্রবার মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিমে অভিযান চালিয়ে ২২২ বাংলাদেশিসহ মোট ২২৮ অবৈধ অভিবাসীকে আটক করা হয়। একদিনে দেশটির কেদাহ ও জোহর রাজ্যে পৃথক অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে মোট ৪৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করে অভিবাসন বিভাগ।

শেয়ার করুন

মালয়েশিয়ার জোহর রাজ্যে ২৪২ বাংলাদেশি অভিবাসী আটক

আপডেটের সময় : ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪