ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আনতে পারবেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 629

উপদেষ্টা ডঃ আসিফ নজরুল'র উপস্থিতিতে চুক্তিতে সই করছেন উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজ এর মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারবেন। পাঠানো রেমিট্যান্স ঋণ সমন্বয়ের পর বাকি টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেই উত্তোলন করতে পারবেন গ্রাহকরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডঃ আসিফ নজরুল-এর উপস্থিতিতে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’র মহাপরিচালক মোঃ হামিদুর রহমানসহ উভয় ব্যাংক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আনতে পারবেন প্রবাসীরা

আপডেটের সময় : ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪