ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ার পাহাং রাজ্যে ১৩ বাংলাদেশিসহ ৩৯ অভিবাসী আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / 351

মালয়েশিয়ার পাহাংএ বাংলাদেশিসহ ৭৫ অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে অভিবাস বিভাগ। শুক্রবার (২৩ আগস্ট) রাজ্যের কুয়ানতান এবং রোমপিং এলাকায় অভিযান চালিয়ে ১৩ বাংলাদেশিসহ ৩৯ জন অভিবাসীকে আটক করা হয়।

রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসীরা অবস্থান এবং কাজ করছে, স্থানীয়দের কাছ থেকে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে ১৯ জন অফিসারের সমন্বয়ে কুয়ানতান এবং রোমপিংএ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৭৫ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর এর মধ্যে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই এমন ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ইন্দোনেশিয়ান ২৪, বাংলাদেশ ১৩, থাই ১, এবং ১ ভারতীয় নাগরিক।

আটকদের বয়স ২২ থেকে ৫১ বছরের মধ্যে। আটক অভিবাসীদের রাজ্যের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫১(৫)(বি) এর অধীনে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

রাজ্যে অবৈধ অভিবাসীদের সম্পর্কিত তথ্য এবং অবৈধ অভিবাসীদের আগমনের সমস্যা মোকাবেলায় সহায়তা করার জন্য জেআইএম নেগেরি পাহাং জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া রাজ্যে যদি কোন নিয়োগকর্তা অবৈধ অভিবাসীকে নিয়োগ করে এবং তাদের সুরক্ষা প্রদান করে। তাদের বিরুদ্ধে আপস ছাড়াই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।

শেয়ার করুন

মালয়েশিয়ার পাহাং রাজ্যে ১৩ বাংলাদেশিসহ ৩৯ অভিবাসী আটক

আপডেটের সময় : ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪