ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি গ্রেফতার

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • / 320

মালয়েশিয়ায় কার ওয়াসের দোকানে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২ টায় সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়া এক্সপ্রেসওয়ে এলাকার একটি পেট্রোল স্টেশনের পাশে কারওয়াশ দোকানে কর্মরত অবস্থায় ১২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার  (১১ জুলাই) ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রুসলীন জুসোহ এক বিবৃতিতে এই তথ্য জানান।

বিবৃতিতে মহাপরিচালক বলেছেন, ৯ জুলাই পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার থেকে মোট ১৭ জন অফিসারের সমন্বয়ে পরিচালিত অভিযানে কারওয়াশে কর্মরত অভিবাসীদের কাগজপত্র পরীক্ষার সময় কোনো অভিবাসীই বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় ১২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছর।

গ্রেফতারকৃতরা, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এর অধীনে মালয়েশিয়ায় থাকার বৈধ পাসপোর্ট বা নথি নেই। ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) লঙ্ঘন করেছে অর্থাৎ পাসপোর্টের শর্ত ভঙ্গ করেছে।

পরিচালক বলেন, অভিযানের অবস্থান হল একটি গ্যাস স্টেশন চত্বর যেখানে গাড়ি ধোয়ার পরিষেবা দেওয়া হয়। এনফোর্সমেন্ট বিভাগ কর্মরত বিদেশি নাগরিকদের সম্পর্কে একটি জনসাধারণের অভিযোগের পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের, বিরুদ্ধে আরো অধিকতর তদন্ত এবং পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে।

যারা অবৈধভাবে অবস্থান করে, অতিরিক্ত অবস্থান করে এবং পাসপোর্টের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে জেআইএম কোনো আপস করবে না। অবৈধ অভিবাসীকে নিয়োগ ও সুরক্ষা দেয় এমন এমন নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের পরিচালক রুসলীন জুসোহ।

শেয়ার করুন

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি গ্রেফতার

আপডেটের সময় : ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪