ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে দক্ষ ২৮০ কর্মী নিবে জর্ডান

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • / 1324

বাংলাদেশ থেকে সরকারিভাবে কম খরচে ২৮০ দক্ষ নারী ও পুরুষ কর্মী নিয়োগ দিবে জর্ডান। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড- বোয়েসেলের মাধ্যমে এই কর্মীদের নিয়োগ দেয়া হবে।

মঙ্গলবার (২১ মে) বোয়েসেলে’র ওয়েবসাইটে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জর্ডানের সিডনি অপারেল এলএলসি কোম্পানিতে মেশিন অপারেটর পদে ২০ জন দক্ষ পুরুষ এবং মেশিন অপারেটর পদে ২৬০ জন দক্ষ নারী কর্মী নিয়োগ দেয়া হবে।

সুযোগ সুবিধা:-

চাকরির চুক্তির মেয়াদ ৩ বছর যা নবায়নযোগ্য। কর্মীকে সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকের মাসিক মূল বেতন ১৭৭ মার্কিন ডলার। এছাড়া কর্মীর প্রাথমিক চিকিৎসার খরচ ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা-খাওয়া এবং যাতায়াতের বিমানভাড়া বহন করবে নিয়োগদাতা কোম্পানি।

আবেদনকারীর যোগ্যতা:-

আবেদনকারীর বয়স অবশ্যই ২০ থেকে ৩৬ বছরের মধ্যে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া প্রার্থীদের পরীক্ষার জন্য কাজের স্যাম্পল হিসেবে ৪ থেকে ৫ টি ভিডিও নিয়ে আসতে হবে।

আবেদনের জন্য যা যা লাগবে:-

আগ্রহী প্রার্থীদের ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট, মূল পাসপোর্টের ১ সেট রঙিন ও ৪ সেট সাদাকালো ফটোকপি, বর্তমান অফিসের পরিচয়পত্র বা হাজিরা কার্ড, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সনদ, এবং জাতীয় পরিচয়পত্রসহ বোয়েসেলের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। এবং মিরপুর দারুস সালাম রোডে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ২৮ মে শুক্রবার সকাল ৮ টায় সাক্ষাতের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন।

সম্ভাব্য খরচঃ-

চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, ১৫% ভ্যাট , বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ফিসহ অন্যান্য ফি নিয়োগদাতা কোম্পানি বহন করবে। শুধুমাত্র পিডিও প্রশিক্ষণ ফি ৩৫০ টাকা, ফিঙ্গারপ্রিন্ট ফি ২০০ টাকা এবং অনলাইন আবেদন ফি ১০০ টাকা (সার্ভিস চার্জ) কর্মীকে বহন করতে হবে।

এছাড়াও বিস্তারিত জানতে যোগাযোগের ঠিকানা:

প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা- ১০০০।

যোগাযোগ নাম্বারঃ

ফোনঃ +৮৮-০২-৫৮৩১১৮৩৮, +৮৮-০২-৪৮৩১৯১২৫ ও +৮৮-০২- ৮৪৩১৭৫১৫ (পিএবিএক্স)
ইমেইলঃ info@boesl.gov.bd, md@boesl.gov.bd
ওয়েবঃ www.boesl.gov.bd

শেয়ার করুন

সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে দক্ষ ২৮০ কর্মী নিবে জর্ডান

আপডেটের সময় : ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪