ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

দেশে ফিরেছেন ১৪ হাজার ৮১৬ হজযাত্রী, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / 574

চলতি বছর পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৪ হাজার ৮১৬ জন হজযাত্রী। এখন পর্যন্ত সর্বমোট ৩৮টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফেরেন। এদিকে হজ পালন করতে গিয়ে  এ বছর  এখন  পর্যন্ত ৪৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানা যায়। গেল বৃহস্পতিবার (২০ জুন) থেকে হজযাত্রীদের নিয়ে হজের ফিরতি ফ্লাইট দেশে আসা শুরু করে। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।

হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য বলছে, এখন পর্যন্ত মোট ৩৮টি ফিরতি ফ্লাইটে এসব হাজিরা দেশে ফিরেছেন। ৩৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ১০টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৫টি।

পোর্টাল থেকে আরো জানা যায়, এ বছর হজ পালন গিয়ে ৪৭ জন বাংলাদেশির মৃত্যু হয়। এদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১১ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৬ জন, মদিনায় ৪, জেদ্দায় ১ এবং মিনায় ৬ জন মারা যান।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। বাংলাদেশ থেকে মোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরবে যান তারা।

শেয়ার করুন

দেশে ফিরেছেন ১৪ হাজার ৮১৬ হজযাত্রী, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে

আপডেটের সময় : ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪