ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

কুয়েত বিমানবন্দরে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • / 586

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে বিমানে উঠার আগে স্ট্রোক করে মারা গেছেন দেলোয়ার হোসেন না এক বাংলাদেশি।

রবিবার (৫ মে)  রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ছুটিতে আসার সময় কুয়েত বিমানবন্দরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দেলোয়ার হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মৃত সিদ্দিক উল্লাহর ছেলে। দেলোয়ারের দুই মেয়ে ও এক ছেলে আছে বলে জানিয়েছেন তার স্ত্রী আকলিমা বেগম।

প্রায় দুই যুগ আগে দেলোয়ার ড্রাইভার ভিসায় কুয়েতে যান। প্রথম দিকে তার বৈধ কাগজপত্র থাকলেও পরে ছিল না। কুয়েতের সাধারণ ক্ষমার সুযোগে দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার মো. শাহজাহান জানান, রবিবার স্থানীয় সময় রাত পৌনে ১টার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪৪ ফ্লাইটে কুয়েত থেকে বাংলাদেশে যাওয়ার কথা ছিল তার। বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে বিমানে ওঠার আগে ২২ নম্বর গেটের সামনে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে বিমানবন্দরের মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন জানান, বর্তমানে দেলোয়ার হোসেনের মরদেহ কুয়েতের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দ্রুত দেশে পাঠানো হবে।

শেয়ার করুন

কুয়েত বিমানবন্দরে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

আপডেটের সময় : ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪