ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ায় মর্গে পড়ে আছে বাংলাদেশির লাশ, খোঁজ মিলছেনা স্বজনদের!

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • / 349

মালয়েশিয়ায় হাসপাতালের মর্গে পড়ে আছে বাংলাদেশির লাশ, খুঁজ মিলছেনা স্বজনদের! মৃতের হাতে লেখা পাসপোর্টে বিস্তারিত তথ্য না থাকায় এবং তার আত্মীয়-স্বজনদের খুঁজে না পাওয়ায়, লাশ দেশে পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন।

মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরের ‘রাজা মনজিৎ সিং ইপোহ হাসপাতাল’-এর মর্গে পড়ে আছে কুমিল্লা জেলার নুর জামানের ছেলে মো. আবদুল সোবহান নামে ৪৯ বছর বয়সী এক বাংলাদেশির লাশ।

প্রবাসী ওই বাংলাদেশির বিস্তারিত পরিচয় নিশ্চিতে বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ হাইকমিশন। পাশাপাশি, লাশ শনাক্তের জন্য স্বজন বা অন্য পরিচিতজনদের হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।

হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, স্ট্রোক জনিত কারণে মো. আবদুল সোবহানকে ২০২২ সালে অপরিচিত এক ব্যক্তি হাসপাতালে ভর্তি করেছিলেন। চলতি বছরের ১৭ মার্চ চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনকে অবগত করলে, হাসপাতালে গিয়ে খোঁজ নেয় বাংলাদেশ হাইকমিশন।

কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ হাতে লেখা একটি পাসপোর্ট ছাড়া নিহতের পরিচিতজনের কোনো তথ্য দিতে পারেনি। লাশের দাবিদার না পাওয়া পর্যন্ত  মো. আবদুল সোবহানের লাশ দেশে পাঠানো সম্ভব নয়। পরিচিত বা স্বজনদের লাশ শনাক্তের জন্য হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাসের সঙ্গে +৬০১২৪৩১৩১৫০ মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য হাইকমিশন থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

মালয়েশিয়ায় মর্গে পড়ে আছে বাংলাদেশির লাশ, খোঁজ মিলছেনা স্বজনদের!

আপডেটের সময় : ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪