ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

প্রত্যাবাসন কর্মসূচি: মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / 626

মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ করে দিয়েছে, দেশটির সরকার। শুক্রবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে, অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম)।

এ কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে ফেরার আহবান জানিয়েছে সে দেশের সরকার। প্রত্যাবাসন কর্মসূচি ১ মার্চ থেকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে হবে।

বৃহস্পতিবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক, দাতুক রুসলিন জুসোহ বলেছেন, এই কর্মসূচির মাধ্যমে নথিপত্রবিহীন বিদেশিরা যারা আত্মসমর্পণ করবে তাদের বিরুদ্ধে কোনো বিচার ছাড়াই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

অভিবাসন অপরাধের জন্য তাদের জরিমানা দিতে হবে। নতুন কর্মসূচির আওতায় কোন রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে তাদের ৫০০ রিঙ্গিত আর ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীদের জন্য জরিমানা দিতে হবে ৩০০ রিঙ্গিত।

তবে, যাদের আটক বা রিমান্ডে নেওয়া হচ্ছে এবং চার্জ করা হচ্ছে তারা পিআরএম প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্য নয় বলে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন, ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহ। তিনি আশা করেন ৩ থেকে ৪ লাখ অবৈধ অভিবাসীরা এ কর্মসূচি গ্রহণ করবে।

যারা দেশে ফিরবেন তারা ইমিগ্রেশন অফিসে যে নথিগুলি আনতে হবে তা হল তাদের ফ্লাইট টিকিট, বৈধ ভ্রমণ নথি (পাসপোর্ট) , পাসপোর্ট না থাকলে নিজ দূতাবাস থেকে ইস্যুকরা ট্রাভেল পারমিট যাকে বলা হয় ট্রাভেল পাস।

রুলিন বলেন, পিআরএম প্রোগ্রাম সফল করতে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশসহ বিদেশি দূতাবাসগুলির সহযোগিতা চাইতে শিগগিরই দূতাবাসগুলির সাথে আলোচনায় বসবে অভিবাসন বিভাগ।

শেয়ার করুন

প্রত্যাবাসন কর্মসূচি: মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ

আপডেটের সময় : ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪