ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

কুয়ালালামপুর বিমানবন্দরে ১২ বাংলাদেশি আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 302

ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ১২ বাংলাদেশি। শুক্রবার (২৪ জানুয়ারি) তাদের আটক করে কেএলআইয়ের ইমিগ্রেশন পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার ১২ জন বাংলাদেশি মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থী সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। তারা একটি আমন্ত্রণপত্র প্রদর্শন করে। যাচাই করে দেখা যায় আমন্ত্রণপত্রটি ভুয়া। এরপর তাদের আটক করা হয়।

এ ব্যাপারে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির পক্ষ থেকে শনিবার (২৫ জানুয়ারি) একটি বিবৃতি দেয়। তাতে বলা হয়েছে, বাংলাদেশি কোনো ব্যক্তিকে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমিতে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। তারা ইমিগ্রেশন পুলিশের চোখ ফাঁকি দিতে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির লোগো সম্বলিত পোশাক পরিধান করেছে।

এ ঘটনাকে ‘ন্যাকারজনক কাজ’ অভিহিত করে বিবৃতিতে আরও বলা হয়, এটা কেবল মালয়েশিয়ান ফিশারিজ বিভাগের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেনি, এটি সরকারি প্রতিষ্ঠানের সততা ও বিশ্বাসযোগ্যতাকেও হুমকির মুখে ফেলে দিয়েছে। বিবৃতিতে জনসাধারণকে নির্দিষ্ট স্বার্থে ফিশারিজ একাডেমির নামের অপব্যবহার থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগকে অভিনন্দন ও সাধুবাদ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাব এবং ভবিষ্যতে এ জাতীয় ঘটনা যাতে আর না ঘটে তা রোধে সক্রিয় ব্যবস্থা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমি কর্তৃপক্ষ ।

শেয়ার করুন

কুয়ালালামপুর বিমানবন্দরে ১২ বাংলাদেশি আটক

আপডেটের সময় : ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫