ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

১৫ বাংলাদেশিসহ ৮৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / 322

সাজা শেষে ৮৭ জন অভিবাসীকে নিজ দেশে পাঠিয়েছে ফেরত মালয়েশিয়া। এর মধ্যে রয়েছেন ১৫ জন বাংলাদেশি। ৯ নভেম্বর শনিবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) ১ এবং ২ এর মাধ্যমে ৮৭ জন বিদেশি নাগরিককে তাদের মূল দেশে প্রত্যাবর্তন করা হয়েছে।

শনিবার মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) জোহর ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ সহ বিভিন্ন অপরাধে, ইন্দোনেশিয়ার ৩৩, ভারতের ২৯, বাংলাদেশের ১৫, কম্বোডিয়ার ৩, ভিয়েতনামের ৩, চীনের ২, থাই ১ এবং মিশরের ১ নাগরিকসহ মোট ৮৭ জন অভিবাসীর কারাদণ্ড শেষে তাদের প্রত্যাবাসন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসী তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে তাদের খরচে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তাদের করা হয় কালো তালিকাভুক্ত। যাতে করে এসব অভিবাসী ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।

শেয়ার করুন

১৫ বাংলাদেশিসহ ৮৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আপডেটের সময় : ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪