ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

ক্রিকেটার ছদ্মবেশে কর্মী নেয়ার অভিযোগে মালয়েশিয়ায় ২১ বাংলাদেশি আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • / 403

ক্রিকেটারের ছদ্মবেশে মালয়েশিয়ায় কর্মী নিয়ে আসার অভিযোগে একটি সিন্ডিকেটের তিন মূলহোতাসহ ২১ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাদের আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। রোববার (৬ অক্টোবর) দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এ তথ্য জানান।

প্রায় দুই সপ্তাহ ধরে পরিচালিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়ালালামপুর চেরাসের নিকটবর্তী তামান মালুরি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেশটির অভিবাসন বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দি সান ডেইলি।

অভিবাসন বিভাগের মহাপরিচালক বিবৃতিতে জানান, কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে সিন্ডিকেটটি বিভিন্ন কৌশল অবলম্বন করে সবাইকে ক্রিকেটারের পোশাক পরিয়ে মালয়েশিয়ায় অনুপ্রবেশ করায় এবং তাদের জন্য রাজধানীতে হোটেলও বরাদ্দ করে। একই সঙ্গে সিন্ডিকেটটি কর্তৃপক্ষকে দেখানোর জন্য বাংলাদেশে ফেরার জন্য টিকিটও বুক করে।

বিশেষ অভিযান চালিয়ে ১৮ কপি বাংলাদেশি পাসপোর্ট, ৯৯০ রিঙ্গিত নগদ নোট ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র জব্দ করা হয়।

ধারণা করা হচ্ছে, সিন্ডিকেটটি গত চার মাস ধরে প্রত্যেক বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ার প্রবেশের জন্য দুই থেকে পাঁচ হাজার রিঙ্গিত আদায় করত।

আটক সব বাংলাদেশিকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩), ধারা ১৫(৪), ধারা ৫৬(১)(১) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ৩৯(বি) ধারায় অপরাধ সংঘটনের সন্দেহে অধিকতর তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে আটকদের রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

শেয়ার করুন

ক্রিকেটার ছদ্মবেশে কর্মী নেয়ার অভিযোগে মালয়েশিয়ায় ২১ বাংলাদেশি আটক

আপডেটের সময় : ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪