ঢাকা , সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

লেবাননে বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা বন্ধ

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / 312

লেবাননে নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কনস্যুলার ও কল্যাণসেবা দিতে পারবে না বৈরুতে বাংলাদেশ দূতাবাস।

বুধবার (২ অক্টোবর) লেবাননের রাজধানী বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লেবাননে উদ্ভূত ক্রম অবনতিশীল পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বৈরুতের বাংলাদেশ দূতাবাস (কনস্যুলার ও কল্যাণ) সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক- ৭১২১৭১৩৯, হটলাইন নম্বর- ৭০৬৩৫২৭৮ এবং হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭- এ যোগাযোগ করে সেবা গ্রহণ করা যাবে।

গত কয়েকদিন ধরে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। রাজধানী বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিতে বোমা হামলা চালিয়ে সংগঠনটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলেও খবরে জানা গেছে। এ ঘটনার পর ইসরায়েলেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

এরইমধ্যে মঙ্গলবার রাতে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব ঘটনায় লেবাননসহ মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে।

শেয়ার করুন

লেবাননে বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা বন্ধ

আপডেটের সময় : ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪