ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ার জোহরবাহরুতে মোবাইল কনস্যুলার সেবা দিচ্ছে হাইকমিশন

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • / 393

মালয়েশিয়ার জহুরবারুতে মোবাইল কনস্যুলার সেবা দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন। এর আগে চলমান এ সেবা নিতে হাইকমিশন থেকে নোটিশ দিয়ে রাজ্যে বসবাসরত প্রবাসীদের আহ্বান জানানো হয়।

জোহরের অগ্রণী রেমিট্যান্স হাউসে শনি ও রবিবার (৬ও৭ জুলাই) দুইদিনের মোবাইল কনস্যুলার সেবার প্রথম দিন শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় হাইকমিশনের বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হয়। এছাড়া ই-পাসপোর্টের আবেদনগ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি পাসপোর্ট ও জন্মনিবন্ধন দেয়াসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেয়া হয়। রবিবার একই স্থানে সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মোবাইল কনস্যুলার সেবাসমূহ দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মোবাইল কনস্যুলার সেবাকালে প্রবাসী বাংলাদেশিদের সাথে আগত ছোট্ট সোনামনিদেরকে বাংলা ভাষা শিক্ষার প্রতি আগ্রহী করার লক্ষ্যে হাইকমিশনার মো: শামীম আহসানের পক্ষ থেকে বঙ্গবন্ধু জীবনী সংক্রান্ত শিশুতোষ বাংলা বই উপহার সরূপ প্রদান করা হয়।

এ সময় মোবাইল কনস্যুলার সেবা প্রদান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেলের প্রতিনিধিবৃন্দ এবং বিপুলসংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

মালয়েশিয়ার জোহরবাহরুতে মোবাইল কনস্যুলার সেবা দিচ্ছে হাইকমিশন

আপডেটের সময় : ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪