ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

দেশে ফেরার টিকিট কাটা হলনা মালয়েশিয়ায় পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীর

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
  • / 419

সবজির দোকানে কর্মরত অবস্থায় ওই শিক্ষার্থীকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ। ছবি: সংগৃহীত।

দেশে ফেরার টিকিট কাটা হলনা মালয়েশিয়ায় পড়ুয়া এক বাংলাদেশি শিক্ষার্থীর। এর আগেই ইমিগ্রেশনের এক অভিযানে আটক হলেন ওই শিক্ষার্থী। গত ৩০ এপ্রিল একটি সবজি দোকানে কর্মরত অবস্থায় তাকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ।

আটকের পর হারিয়ান মেট্রো ওই শিক্ষার্থীকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। হারিয়ান মেট্রো বলছে, আটককরা ওই শিক্ষার্থীর ইচ্ছে ছিল ১ মাসের বেতন পেলেই দেশে ফিরবেন। মানসিক সমস্যায় থাকা স্ত্রীকে দেখতে। কিন্তু বিধি বাম, তার আগেই ইমিগ্রেশন বিভাগের হাতে আটক হতে হয়েছে তাকে।

এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস ও মালয়েশিয়ার ইমিগ্রেশনের ওয়েবসাইটের তথ্যে থেকে জানা গেছে, মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে পার্ট টাইম কাজের অনুমতি আছে। কিন্তু অনুমতি নেই ব্যবসা বা সেলসম্যানের।

কম খরচের কলেজগুলো নানা অনিয়মে দেশটির ইমিগ্রেশনের ব্লক লিস্টে থাকায় পার্ট টাইম নামক সামান্য রোজগারেরও পথ থাকে না দেশটিতে পড়তে আসা হাজারো শিক্ষার্থীদের। ফলে অনেক শিক্ষার্থীরা অবৈধভাবে কাজ করে অর্থ উপার্জন করার সময় ইমিগ্রেশনের হাতে ধরা পড়ছেন। একইভাবে ৩০ এপ্রিল অবৈধভাবে কাজ করতে গিয়ে আটক হয় এই বাংলাদেশি শিক্ষার্থী।

গত বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ক্লাং ভ্যালিতে একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য আসেন এই শিক্ষার্থী। কাজ আর ডিগ্রির লোভনীয় অফারে আসা এ শিক্ষার্থী গত এক বছরে দেশটির নিয়মের জালে আটকা পড়ে নিরুপায় প্রায়।

একদিকে হাতে নেই টাকা আরেক দিকে হঠাৎ দেশে থাকা তার স্ত্রীর দেখা দেয় মানসিক সমস্যা। ফলে ওই শিক্ষার্থী সিদ্ধান্ত নেয় দেশে ফেরার। কিন্তু বাঁধসাধে ঐ যে অর্থ। যাকে বলে, যত অনর্থের মূল। তার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় বিমানে টিকিট কাটতে পারছিলেননা। পরে সিদ্ধান্ত নেন ফুল টাইম কাজ করে বিমানের টিকিটের টাকা জোগাড় করার।

পরিবারের চিন্তা, কলেজের ফি, নিজের থাকা খাওয়া চারিদিকে যেন অন্ধকার তার। পরে বাধ্য হয়ে কুয়ালালামপুরের একটি সবজির দোকানে কাজ নেন শিক্ষার্থী।সেখানে তার বেতন ধরা হয় মাস প্রতি ২ হাজার রিঙ্গিত।

প্রতিদিনের ইমিগ্রেশন আপডেট থেকে জানা যায়, অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান চলছে দেশটিতে। গত ৩০ এপ্রিল কুয়ালালামপুরের জালান ইপোর পাসার বোরং কমপ্লেক্সে এরই ধারাবাহিকতায় অভিযান চালায় ইমিগ্রেশন।

এই অভিযানে মোট ৫৮ জনকে আটক করে তাদের কাগজ পত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিযোগে ওই শিক্ষার্থীসহ মোট ২২ জনকে ভিসা অপব্যবহার ও অবৈধ ভাবে বসবাসের কারণে আটক করা হয়। সেই সাথে অবৈধ বিদেশিদের কাজ দেয়ার অভিযোগে স্থানীয় ৩ কোম্পানির মালিককেও আটক করা হয়।

যদিও আটকের সময়, ওই শিক্ষার্থীসহ বেশিরভাগ আটককৃতরা সেখানে ফুল টাইম কাজ করার কথা স্বীকার করেনি। তবে দেশটির ইমিগ্রেশন বিভাগের অপারেশন টিম আগে থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নজরদারির মাধ্যমে তাদের শনাক্ত করে আটক করেছে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

আটকদের মধ্যে রয়েছে, ১৮ জন বাংলাদেশি, ১ জন ইন্দোনেশিয়ান এবং ৪ জন মিয়ানমারের নাগরিক। পরবর্তী পদক্ষেপের জন্য তাদেরকে স্থানীয় একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

শেয়ার করুন

দেশে ফেরার টিকিট কাটা হলনা মালয়েশিয়ায় পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীর

আপডেটের সময় : ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪