ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মন্ত্রণালয়ের সুনাম বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করতে হবে

প্রবাস বা‍র্তা
  • আপডেটের সময় : ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • / 437

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করে মন্ত্রণালয়ের সুনাম বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেস্টায় আমরা দ্রুত সময়ে একটি স্মার্ট মন্ত্রণালয় তৈরি করতে পারবো।

সোমবার (১৫ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০৪১ অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করে চলেছেন। তাই, একটি সুখী,সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সমৃদ্ধ দেশ গড়তে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে প্রতিমন্ত্রী বলেন, কর্মীদের যুগোপযোগি প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে বিদেশে পাঠাতে হবে। এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক ও যুগোপযোগি যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে ।

শেয়ার করুন

মন্ত্রণালয়ের সুনাম বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করতে হবে

আপডেটের সময় : ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪