ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী

প্রবাস বা‍র্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 279

দীর্ঘ দুই দশক পর আবার সরকার পরিচালনা করতে যাওয়া বিএনপির মন্ত্রিসভায় ২৫ পূর্ণমন্ত্রীর একজন হলেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍রমসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে তাঁকে৤ প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍রমসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি শ্রম ও ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীও তিনি৤

ওয়ার্ড কাউন্সিলর থেকে মেয়র। ২০১৩ সালে সিলেটে বিএনপি থেকে প্রথমবার মেয়র নির্বাচিত হন আরিফুল হক। ২০১৮ সালে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের চারটিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেন। একমাত্র সিলেটে বিএনপি থেকে আরিফুল হক মেয়র নির্বাচিত হন। এতে দলের নেতাকর্মীদের কাছে তার গ্রহণযোগ্যতা আরও বাড়ে।

বিগত চারদলীয় জোট সরকারের আমলে সিলেট-১ আসনের তৎকালীন সংসদ সদস্য এবং তখনকার বিএনপি-দলীয় অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের আস্থাভাজন হিসেবে মূলত তার রাজনৈতিক উত্থান ঘটে। প্রয়াত অর্থমন্ত্রীর সাইফুর রহমানের সিলেটকেন্দ্রিক উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করতেন আরিফুল হক। সেসময় তাকে ‘ছায়া অর্থমন্ত্রী’ হিসেবেও মনে করতেন অনেকে।

আরিফুল হক চৌধুরী বর্তমানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে আছেন। এর আগে তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি সিলেট জেলা বিএনপির সদস্য। এর আগে সিলেট মহানগর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী

আপডেটের সময় : ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬