ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক

আহমাদুল কবির, প্রবাস বা‍র্তা
  • আপডেটের সময় : ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 821

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে পর্যটনকেন্দ্রিক এলাকা বুকিত বিনতাং-এ এ অভিযান পরিচালিত হয়।

জাতীয়তার ভিত্তিতে, বাংলাদেশি ৩৭৭, মায়ানমার ২৩৫, ভারত ৫৮, নেপাল ৭২, ইন্দোনেশিয়া: ১৯ (১৭ জন পুরুষ, ২ জন মহিলা) অন্যান্য ৯ জন (৩ জন পুরুষ, ৬ জন মহিলা)।
অভিযান সম্পর্কে, ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, “অপ্স বেলাঞ্জা” নামে এই অভিযানটি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। অভিযোগ ছিল, এ এলাকা বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু।

অভিযানে দেখা গেছে, বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা, কাগজপত্রের অপব্যবহার, এসব কারণে অভিবাসীদের আটক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া অভিযানে ১০৬ জন এনফোর্সমেন্ট অফিসার অংশ নেন। মোট ২,৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ১,৬০০ বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় ছিলেন। বাসরি আরও জানান, অভিযানের সময় কয়েকজন অভিবাসী দোকানে লুকানোর চেষ্টা করে এবং কেউ কেউ ছাদে উঠে যায়। তবে পুরো এলাকা ঘিরে রাখায় তারা শেষ পর্যন্ত ধরা পড়ে।

অভিযানে একটি অবৈধ অনলাইন জুয়া কেন্দ্রও সনাক্ত করা হয়, যেখানে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল। সেখান থেকে আটজন বিদেশিকে জুয়ারত অবস্থায় আটক করা হয়।
আটকদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩), ১৫(৪) এবং প্রবিধান ৩৯(বি) অনুযায়ী তদন্ত চলছে। বাসরি ওথমান জানিয়েছেন, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন চালানো হবে যাতে নিয়োগকর্তারা অনুমোদিত বিদেশি কর্মী কোটা মেনে চলেন।

শেয়ার করুন

কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক

আপডেটের সময় : ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫