ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৫ বাংলাদেশি আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 286

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৫ বাংলাদেশিকে আটক করেছে এনফোর্সমেন্ট বিভাগ। জানা গেছে, অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। পরে তদন্তের জন্য আটককৃতদের বিমানবন্দরের পর্যবেক্ষণ ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। বিবৃতিতে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) নিয়মিত পর্যবেক্ষণ ও এনফোর্সমেন্ট বিভাগ তল্লাশি চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১৩৯ জন বিদেশির কাগজপত্র জব্দ করে। এরমধ্যে ৯৫ জন বাংলাদেশির কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ধারণা করা হচ্ছে দেশটিতে প্রবেশের শর্ত পূরণ না করে অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন বাংলাদেশিরা।

একেপিএস বিবৃতিতে আরও জানায়, মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের প্রবেশের নিয়ন্ত্রণ সর্বদা জোরদার নিশ্চিত করার জন্য এবং অবৈধভাবে কাজের উদ্দেশ্যে পর্যটন ভিসার অপব্যবহার রোধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে বিভাগটি।

শেয়ার করুন

কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৫ বাংলাদেশি আটক

আপডেটের সময় : ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫