ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ায় শিক্ষার্থী শ্রমিক এতিমদের নিয়ে মাইশা গ্রুপের ইফতার মাহফিল

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 218

পবিত্র রমজান উপলক্ষ্যে মাইশা গ্রুপ অফ কোম্পানির উদ্যোগে প্রবাসী তথা তাদের নিজস্ব কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় এতিমদের নিয়ে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার কুয়ালালামপুরের জালান জাম্বু আরাংয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মাইশা গ্রুপের কর্মী, প্রবাসী, মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ-শিক্ষক এবং কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও হেফজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমরা অংশ নেন।

ইফতার মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রমজানের তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ইসলামের আলোকে সংযম, সহমর্মিতা, কায়িক পরিশ্রম ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন, মসজিদের ইমাম ও মাদ্রাসার উস্তাদ-শিক্ষকরা।

প্রবাসী তথা তাদের নিজস্ব ওয়ার্কারদের কল্যাণে এমন বিশেষ ইফতার মাহফিল প্রসঙ্গে মাইশা গ্রুপের এমডি, মিন্টু এমডি ইসহাক বলেন, “আমাদের কর্মীদের কল্যাণে আমরা সবসময়ই যত্নবান। প্রতিবছর রমজান উপলক্ষ্যে প্রায় ৮ শতাধিক প্রবাসী বাংলাদেশি তথা স্থানীয়দের মাঝে ইফতার বিতরণ করে থাকি। এর মাধ্যমে আমি মনে করি, সারা বছর কাজ করার পর তাদের আত্মিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া বিশেষভাবে জরুরি। আর তারই অংশ হিসেবেই আমাদের এ আয়োজন।”

ইফতার মাহফিল শেষে বিশ্বমুসলিম উম্মাহর শান্তি, কোম্পানির সমৃদ্ধি এবং কর্মীদের সুস্বাস্থ্য ও সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়। মাইশা গ্রুপ মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই আয়োজকদের ধন্যবাদ জানান এবং রমজানের এই পবিত্র সময়ে এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

শেয়ার করুন

মালয়েশিয়ায় শিক্ষার্থী শ্রমিক এতিমদের নিয়ে মাইশা গ্রুপের ইফতার মাহফিল

আপডেটের সময় : ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫