ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 384

অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া। গত বছর অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি’নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার। যার মেয়াদ শেষ হয় ৩১ ডিসেম্বর। তবে, এই সময়ের মধ্যে প্রত্যাবাসন কর্মসূচির জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে যে সকল অভিবাসী নাম নিবন্ধন করেছেন এবং কোনো কারণবশত এখনও পর্যন্ত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি এমন অভিবাসী আবেদন কারীদের জন্য আগামী ২১ মার্চ পর্যন্ত এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। সোমবার (২০ জানুয়ারি) দেশটির অভিবাসন বিভাগের এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যে সব অবৈধ অভিবাসী অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন অথচ কোনো কারণে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি শুধুমাত্র সে সকল অবৈধ অভিবাসীরা এ সময়ের মধ্যে স্বেচ্ছায় তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন।

এ কর্মসূচির আওতায় কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে, তাদের ৫০০ রিঙ্গিত আর ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীদের জন্য জরিমানা দিতে হবে ৩০০ রিঙ্গিত।

তবে যাদের আটক অথবা রিমান্ডে নেয়া হচ্ছে এবং যাদের সাজা দেয়া হচ্ছে তারা এ প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্য হবে না বলেও জানিয়েছে অভিবাসন বিভাগ।

অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফিরতে হলে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করে ইমিগ্রেশন অফিসে তাদের ফ্লাইট টিকিট, বৈধ ভ্রমণ নথি (পাসপোর্ট), পাসপোর্ট না থাকলে স্ব স্ব দেশের দূতাবাস থেকে ইস্যু করা ট্রাভেল পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইমিগ্রেশন অফিসে আত্মসমর্পণ করতে হবে। এর পর অভিবাসীদের ১৪ দিনের মধ্যে দেশত্যাগ করতে হবে।

জরিমানা (কম্পাউন্ড) পরিশোধের জন্য সরকার কোনো এজেন্ট নিয়োগ করেনি। শুধুমাত্র ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা টাচ এন গো ই-ওয়ালেটের মতো ইলেকট্রনিক পেমেন্ট মোডগুলোর মাধ্যমে জরিমানা পরিশোধ করতে হবে বলেও জানায় অভিবাসন বিভাগ।

শেয়ার করুন

অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া

আপডেটের সময় : ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫