ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • / 685

লেবান‌নে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ অবস্থানে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দি‌য়ে‌ছে বৈরুতে অবস্থিত বাংলা‌দেশ দূতাবাস। একইস‌ঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় দেশে ফেরত যেতে আগ্রহীদের জন্য বার্তা দি‌য়ে‌ছে দূতাবাস। সোমবার (২৪ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বার্তা দেয়া হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর থেকে চলমান হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে। সম্প্রতি রাজধানী বৈরুতও ভয়াবহ আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশেষজ্ঞরা সমগ্র লেবানন, বিশেষত দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুত আরও ভয়াবহ আক্রমণের শিকার হতে পারে বলে প্রতিনিয়ত আশঙ্কা প্রকাশ করে যাচ্ছে, যা আজ বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে।

এ অবস্থায় সব প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ অবস্থানে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে। যে-সব এলাকায় ভয়াবহ আক্রমণের কারণে অবস্থান করা সম্ভব হচ্ছে না, সেসব স্থান থেকে বাংলাদেশি প্রবাসীদের ইতোমধ্যে দূতাবাস কর্তৃক প্রকাশিত বিভিন্ন আশ্রয়কেন্দ্র যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

লেবাননে অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিজস্ব ব্যবস্থাপনায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রয়োজনীয় পরামর্শের জন্য দূতাবাসের ফ্রন্টডেস্ক-৭১২১৭১৩৯, হটলাইন নম্বর-৭০৬৩৫২৭৮, হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭ এবং beirut.mission@mofa.gov.bd-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, লেবাননে ইসরায়েল ব্যাপক হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ৩৫ জন শিশুসহ ৪৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ হাজার ২০০-এর বেশি মানুষ।

শেয়ার করুন

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

আপডেটের সময় : ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪