ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ায় ভূমিধসে দুই বাংলাদেশির মৃত্যু

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 367

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে নির্মাণাধীন এলাকায় ড্রেন খনন করতে গিয়ে ভূমিধসে চাপা পড়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) পরিচালক ওয়ান মোহাম্মদ রাজালি ওয়ান ইসমাইল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) কর্মকর্তা ও সদস্যদের একটি দল বাংলাদেশি দুজন কর্মীর মরদেহ উদ্ধার করে। তবে তাদের নাম জানা যায়নি।

ইসমাইল আরও জানান, ড্রেন নির্মাণের সময় ধ্বংসস্তূপ ও কংক্রিটের কালভার্ট ইউ বক্সে চাপা পড়ে প্রায় ০.৩ মিটার গভীর ভূমিধস ও কংক্রিটের নিচে চাপা পড়েন তারা। পরে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনের মরদেহ পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

মালয়েশিয়ায় ভূমিধসে দুই বাংলাদেশির মৃত্যু

আপডেটের সময় : ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪