ঢাকা , সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রবাসীদের বন্যার্তদের সহযোগিতার আহ্বান কুয়েত দূতাবাসের

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • / 262

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম জেলার মিরসরাই, ফটিকছড়ি উপজেলাসহ অন্তত ১১ জেলা বন্যাকবলিত হয়েছে। এ অবস্থায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বন্যাকবলিত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

রোববার (২৫ আগস্ট) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহযোগিতা পাঠানোর আহ্বান জানানো হয়।

এদিকে অনেক প্রবাসী বাংলাদেশি সাম্প্রতিক এই ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী আগ্রহকে দূতাবাস এবং সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে। আগ্রহী ব্যক্তিদের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

হিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’
ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩

শেয়ার করুন

প্রবাসীদের বন্যার্তদের সহযোগিতার আহ্বান কুয়েত দূতাবাসের

আপডেটের সময় : ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪