ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ার জোহর রাজ্যে মোবাইল কনস্যুলার সেবা দিচ্ছে হাইকমিশন

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / 290

মালয়েশিয়ার জোহর বারুতে মোবাইল কনস্যুলার সেবা দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন। এর আগে চলমান এ সেবা নিতে হাইকমিশন থেকে নোটিশ দিয়ে রাজ্যে বসবাসরত প্রবাসীদের আহ্বান জানানো হয়।

শনি এবং রোববার (২৪ ও ২৫ আগস্ট) জোহরের অগ্রণী রেমিট্যান্স হাউসে দুইদিনের মোবাইল কনস্যুলার সেবার প্রথম দিন শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হাইকমিশনের বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়।

এছাড়া ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এমআরপি পাসপোর্ট ও জন্মনিবন্ধন দেয়াসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়। রোববার একই স্থানে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোবাইল কনস্যুলার সেবাসমূহ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ সময় মোবাইল কনস্যুলার সেবা প্রদানে উপস্থিত ছিলেন কাউন্সেলর রাজনৈতিক ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেলের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবাপ্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

মালয়েশিয়ার জোহর রাজ্যে মোবাইল কনস্যুলার সেবা দিচ্ছে হাইকমিশন

আপডেটের সময় : ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪