ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

প্রবাসীদের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • / 752

প্রবাসীদের কর্মীদের মাধ্যমে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশি কর্মীরা এককেক জন দেশের প্রতিনিধি, বাংলাদেশের অ্যাম্বাসেডর। তাদের কাজ, চলাফেরা, ব্যবহারে দেশের সুনাম বৃদ্ধি পাবে।

সোমবার (২৯ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা অভিবাসন ব্যয়ে বোয়েসেলের মাধ্যমে জর্ডানগামী ৪৮ জন নারী কর্মীদের সেন্ড-অফ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিদায় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমি আশা করি, আপনারা আপনাদের পরিবারের আর্থিক উন্নতির জন্য কাজ করবেন। বৈধ পথে আপনাদের অর্জিত রেমিটেন্স দেশে পাঠাবেন। যা আপনাদের পরিবার ও দেশের উন্নয়নে কাজ লাগবে। ”

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এরকম যেকোনো কাজ থেকে নিজেকে বিরত থাকতে অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যারা বিদেশ যেতে চায় তাদের জন্য আপনারা অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে সবাই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে যায়।

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট ও শ্রমবাজারকে সংকটে ফেলত এখন একটা মহল অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের উন্নয়নে সিংহভাগ প্রবাসীদের অবদান। তাই সবাইকে দেশবিরোধী অপপ্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করবো। আমরা জনশক্তিকে সম্পদে রূপান্তর করতে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ডঃ মল্লিকা আনোয়ার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে ১৩টি দেশে মোট ১৫ হাজার ৫৫৮ জন কর্মী বিদেশ গিয়েছে।

শেয়ার করুন

প্রবাসীদের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আপডেটের সময় : ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪