ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ার পেনাং রাজ্যে প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / 555

মালয়েশিয়া প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। ১৩ জুলাই, শনিবার পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস হতে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি পাসপোর্ট প্রদানসহ বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হয়। এছাড়া ১৪ জুলাই রবিবার অগ্রণী রেমিটেন্স হাউস, বুকিট মারতাজাম, পেনাং হতে এই সেবা দেয়া হয়।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসানের নির্দেশনায় মোবাইল কনস্যুলার সেবা দেয়ার সময় প্রবাসী বাংলাদেশিদের সাথে আগত ছোট্ট সোনামনিদেরকে বাংলা ভাষা শিক্ষার প্রতি আগ্রহী করার লক্ষ্যে হাইকমিশনারের পক্ষ থেকে বাংলা বই উপহার দেয়া হয় বলে জানান, পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ।

মোবাইল কনস্যুলার সেবা দিতে ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেলের প্রতিনিধিবৃন্দ এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

মালয়েশিয়ার পেনাং রাজ্যে প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা

আপডেটের সময় : ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪