ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ায় চরমপন্থী দলের থানায় হামলা, দুই পুলিশ নিহত

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • / 418

মালয়েশিয়ায় চরমপন্থি দলের সদস্যরা থানায় হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে হত্যা করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, শুক্রবার (১৭ মে) ভোরে মালয়েশিয়ার জোহর রাজ্যের উলু তিরাম থানায় দক্ষিণ-পূর্ব এশিয়ার চরমপন্থি গোষ্ঠী জেমাহ ইসলামিয়ার সদস্যরা হামলা চালায়।

পুলিশের মহাপরিদর্শক রাজারুদিন বলেন, হামলার পর পুলিশ বর্তমানে জোহরে থাকা ২০ জনের বেশি জেমাহ ইসলামিয়া সদস্যকে শনাক্ত করেছে।

মুখোশধারী সন্দেহভাজন একটি বন্দুক এবং একটি প্যারাং নিয়ে সজ্জিত হয়ে রাত ২টা ৪৫ মিনিটে  উলু তিরাম থানায় হামলা চালায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হওয়ার আগে সে দুই পুলিশ সদস্যকে হত্যা করে এবং অপর একজনকে আহত করে। পরে পুলিশ তার কাছ থেকে একটি বলথের পি৯৯ পিস্তল এবং একটি এইচকে এমপি৫ রাইফেল উদ্ধার করেছে।

হামলায় আহত পুলিশ সদস্য বর্তমানে ভালো রয়েছে বলে জানান পুলিশের এ মহাপরিদর্শক। এবিষয়ে মালয়েশিয়ার শীর্ষ পুলিশ জানিয়েছে, এই ঘটনার পরে মালয়েশিয়া জুড়ে সমস্ত থানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক রাজারুদ্দিন হোসেনের উদ্ধৃতি দিয়ে বার্নামা জানিয়েছে, হামলার তদন্ত করার জন্য ১৯ থেকে ৬২ বছর বয়সী সন্দেহভাজন একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার বিষয়ে প্রতিবেদন করার জন্য দুই অভিযোগকারীকেও আটক করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালে বালিতে বোমা হামলায় ২০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পিছনে ছিল এ জেমাহ ইসলামিয়া। ২০০৯ সালে জাকার্তার ম্যারিয়ট এবং রিটজ-কার্লটন হোটেল লক্ষ্য করে আরো বোমা হামলা করেছিলো চরমপন্থি এ দলটি।

বিপথগামী এ দলটির সদস্যরা ১৯৯০-এর দশকে আফগানিস্তানে সামরিক প্রশিক্ষণ পেয়েছিলেন বলে জানা গেছে এবং গোষ্ঠীটির আল-কায়েদার সাথে সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

মালয়েশিয়ায় চরমপন্থী দলের থানায় হামলা, দুই পুলিশ নিহত

আপডেটের সময় : ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪