ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

৩১ মে’র মধ্যেই অপেক্ষায় থাকা ক‍র্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে

স্টাফ রিপো‍র্টার, প্রবাস বা‍র্তা
  • আপডেটের সময় : ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • / 532

মালয়েশিয়া সরকারের নি‍‍র্ধারণ করা সময়ের মধ্যেই দেশটিতে যাওয়ার প্রক্রিয়ায় থাকা ক‍‍র্মীদের পাঠানোর জন্য সব ধরণের সহযোগিতা করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়৤ এজন্য বায়রা নেতাদের সাথে জরুরি বৈঠকও করেছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সচিব রুহুল আমিন৤

বুধবার (১৫ মে ২০২৪) দুপুরে মন্ত্রণালয় সভাকক্ষে বায়রা নেতাদের সাথে বৈঠক করেন প্রতিমন্ত্রী ও সচিব৤ বৈঠক শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, ৩১ মে’র মধ্যে সব ক‍‍‍‍র্মী পাঠানো হবে৤ বেধে দেয়া ৩১ মে’র সময়সীমা বাড়াতে মালয়েশিয়াকে  চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।যদিও সময়ের অপেক্ষা না করে কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে  বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বায়রার সাবেক সভাপতি সংসদ সদস্য বেনজির আহমদ, বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর,  বায়রা মহাসচিব আলী হায়দার চৌধুরী, সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনসহ মালয়েশিয়া শ্রমবাজারের গুরুত্বপূ‍র্ণ ব্যবসায়িরা বৈঠকে অংশ নেন৤

২০২১ সালের ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক সই হওয়ার পর, ২০২২ এর ৮ আগস্ট কর্মী যাওয়া শুরু হয়। আর চলতি বছরের ১৪ মে পর্যন্ত দেশটিতে গেছে ৪ লাখ ৫৯ হাজার ৫০৯ জন কর্মী।

শেয়ার করুন

৩১ মে’র মধ্যেই অপেক্ষায় থাকা ক‍র্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে

আপডেটের সময় : ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪