ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

পাঁচ দিনে সৌদি পৌঁছেন ১৫ হাজারের বেশি হজযাত্রী

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • / 655

হজ ফ্লাইট চালুর পর থেকে গেল ৫ দিনে ১৫ হাজার ৫১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এসময়ের মধ্যে ৩৯টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেন হজযাত্রীরা। মঙ্গলবার (১৪ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিনে জানানো হয়েছে, সোমবার (১৩ মে) পর্যন্ত সর্বমোট ১৫ হাজার ৫১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১১ হাজার ৭৬৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

হজ পোর্টালের বুলেটিনে আরো জানানো হয়, এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৩৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৩ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৯ টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৭ টি।

চলতি বছর হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গেল ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত হজে যাওয়ার ফ্লাইট চলবে। আর হজ শেষে ২০ জুন সম্ভাব্য ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

ধর্ম মন্ত্রণালয়ের সবশেষ প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত ৭৪ হাজার ৮৯৭ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখনো ১০ হাজার ৩৫০ জন হজযাত্রীর ভিসা হয়নি। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

পাঁচ দিনে সৌদি পৌঁছেন ১৫ হাজারের বেশি হজযাত্রী

আপডেটের সময় : ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪