ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়াগামী ক‍র্মীদের উদ্দেশ্যে মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি

স্টাফ রিপো‍র্টার, প্রবাস বা‍র্তা
  • আপডেটের সময় : ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • / 1058

মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে তৎপরতা বাড়িয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ক‍‍র্মসংস্থান মন্ত্রণালয়৤ এরই অংশ হিসেবে ক‍‍র্মীদের উদ্দেশ্যে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়৤  বিজ্ঞপ্তিতে মালয়েশিয়াগামী ক‍‍র্মীদের স‍‍র্তক করতে কিছু তথ্য ও পরাম‍‍র্শ দেয়া হয়েছে৤

বৃহস্পতিবার (৯ মে ২০২৪) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৤ এতে উল্লেখ করা হয়, “মালয়েশিয়া গমনেচ্ছু অভিবাসী কর্মীগণকে জানানো যাচ্ছে যে, বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ান সরকার বাংলাদেশসহ ১৪টি কর্মী প্রেরণকারী দেশ হতে আগামী ৩১ মে ২০২৪ এর মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে। এমতাবস্থায়, মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদেরকে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত E-VISA, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইন্সের ভ্রমণ টিকেটসহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই-বাছাইপূর্বক মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা যাচ্ছে।”

বিজ্ঞপ্তির দ্বিতীয় অংশে গুরুত্ব দেয়া হয় মালয়েশিয়া যাওয়ার খরচ বিষয়ে৤  এখানে উল্লেখ করা হয়, “উল্লেখ্য, সরকার কর্তৃক মালয়েশিয়ার ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮,৯৯০/- (আটাত্তর হাজার নয়শত নব্বই) টাকা। এর অতিরিক্ত অর্থ লেনদেন না করার এবং কোন উপযুক্ত ডকুমেন্ট/রশিদ বা ব্যাংক হিসাব ব্যতিত অন্য কোনোভাবে উক্ত লেনদেন না করার জন্যও অনুরোধ করা হলো।”

বিজ্ঞপ্তি শেষ করা হয়, “পরবর্তীতে মালয়েশিয়ান সরকার কর্তৃক সময় বৃদ্ধি বা নতুন কোটা প্রদান করা হলে তা যথাযথভাবে অবহিত করা হবে।”

শেয়ার করুন

মালয়েশিয়াগামী ক‍র্মীদের উদ্দেশ্যে মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি

আপডেটের সময় : ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪