ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

বিদেশি কর্মী নিয়োগে সাব-এজেন্টদের বৈধতা দেওয়ার পথে ঢাকা

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • / 450

বিদেশি কর্মসংস্থান খাতে সাব-এজেন্টদের কার্যক্রম নিয়ন্ত্রণ ও বৈধতা দিতে নতুন আইন আনছে বাংলাদেশ সরকার। ২০২৪ সালের শেষ নাগাদ এ আইনটি কার্যকর হতে পারে বলে জানিয়েছে মালয়েশিয়ার স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল মালয়কিনি।

তারা বাংলাদেশ পার্লামেন্টের মাইগ্রেশন ও ডেভেলপমেন্ট বিষয়ক ককাসের চেয়ারম্যানের বরাতে জানিয়েছে, বর্তমানে অনানুষ্ঠানিকভাবে কাজ করা এসব সাব-এজেন্টদের নতুন আইনের আওতায় আনা হবে। এতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে চাকরির কেলেঙ্কারি ও অতিরিক্ত নিয়োগ ফি দাবির মতো সমস্যাগুলো সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।

মালয়েশিয়ার কারাগারে প্রায়এক হাজারের বেশি অনথিভুক্ত বাংলাদেশি নাগরিক আটকে রয়েছে। বর্তমানে এই সাব-এজেন্টরা অনানুষ্ঠানিকভাবে কাজ করেন, তবে নতুন আইনের মাধ্যমে তাদের আইনি কাঠামোর আওতায় আনা হবে বলে জানাগেছে।

দেশটির আরেকটি প্রভাবশালী অনলাইন নিউজ পোর্টাল “ফ্রি মালয়েশিয়া টুডে” জানিয়েছে, বাংলাদেশ পার্লামেন্টের মাইগ্রেশন ও ডেভেলপমেন্ট বিষয়ক ককাসের চেয়ারম্যান তানভীর শাকিল জয়ের উদৃতি দিয়ে জানিয়েছে, “মালয়েশিয়ায় ৩ লাখ ৫০ হাজারের বেশি বাংলাদেশি কর্মী নিবন্ধিত আছেন এবং তাদের আয় বাংলাদেশের জন্য প্রধান আর্থিক সহায়ক যা গত গত দুই বছরে প্রায় ১০০ বিলিয়ন রিঙ্গিত।

এছাড়া বাকি যারা আনডকুমেন্টেড তাদের যদি আমরা বৈধতা দিতে পারি তবে সেটার ফল আরো ভালো কিছু হতে পারে। তবে তিনি আরো বলেন যে, মালয়েশিয়ায় চাকরি ছাড়া শত শত কর্মী আটকা পড়ার খবরের মধ্যে “দালাল” এজেন্টদের কারণে সরকার কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে।

শেয়ার করুন

বিদেশি কর্মী নিয়োগে সাব-এজেন্টদের বৈধতা দেওয়ার পথে ঢাকা

আপডেটের সময় : ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪