মালয়েশিয়ায় ৩ বাংলাদেশিকে খুঁজছে দেশটির পুলিশ
- আপডেটের সময় : ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / 446
অভিবাসন আইন ভঙ্গ করার কারণে তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে তাদের ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর অ্যাক্ট ১৫৫৫ আওতায় মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের অধীনে আদালতে বিচারের উদ্দেশ্যে এদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চায় কর্তৃপক্ষ। সেই তিন বাংলাদেশিরা হলেন- ইসলাম শরিফুল পাসপোর্ট নম্বর: ইএল ০৭৭৫৭৫৩ এবং ইকে: ০৩১৩১৩৮, শরিফ পাসপোর্ট নম্বর এ০২৩৪৭৯০৪, মোাম্মদ মামুনুর রশিদ পাসপোর্ট নম্বর:ইকে০৩৪৪৫৪৫।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সরাসরি তদন্তকারী অফিসার, ইমিগ্রেশনের সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টিপিপিকে) রাফিদা বিন্তি সুলাইমান, এনফোর্সমেন্ট ডিভিশন, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার, পুত্রাজায়ার সাথে ০৩-৮৮৮০১৩৩৮ / ১৩৩০ নম্বরে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর জন্য বলা হয়েছে।











