ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়া যেতে না কর্মীদের টাকা ফেরতের দায় নিবে না বায়রা

স্টাফ রিপোর্টার, প্রবাস বার্তা
  • আপডেটের সময় : ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 525

মালয়েশিয়া যেতে না পারা সেই ১৭ হাজার কর্মীর টাকা ফেরত দেয়ার দায় নেবে না বায়রা বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ। তিনি বলেন, যারা কর্মীদের কাছ থেকে টাকা নিয়েছেন, তাদেরকেই টাকা ফেরত দিতে হবে। এ সময় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্ন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সংবাদ সম্মলনে আরো জানানো হয়, বায়রা দখলের চেষ্টা করছে একটি চক্র। গেল ১২ অক্টোবর ইসি কমিটির মিটিং চলাকালে আচমকাই হামলা চালানো হয়। এতে আহত হয় বায়রার নেতাকর্মীসহ সাধারণ সদস্যরা।

এছাড়া অভিবাসন খাতকে ঢেলে সাজানোসহ মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানায় বায়রার একাংশ। মানুষের অর্থ লুট ও পাচার হওয়া অর্থ ফেরত আনাসহ এই দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিও জানায় সংবাদ সম্মলনে।

সংবাদ সম্মলনে উপস্থিত বায়রা’র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের বড় বৈদেশিক মুদ্রা অর্জনের খাত হলো বৈদেশিক কর্মসংস্থান খাত। এ খাত থেকে প্রতিবছর বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এই খাতে যাতে আর দুর্নীতি না হয়ে সেই ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সব রিক্রুটিং এজেন্সি যেন যেকোনও দেশে কর্মী পাঠাতে পারে, সেই সুযোগ এখন নিশ্চিত করতে হবে। আগামীতে বায়রার সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বায়রার সুনাম নষ্টকারী কেউ যেন আর বায়রাতে আসতে না পারে। আমরা সুন্দর এবং কলঙ্কমুক্ত বায়রা করতে চাই।

শেয়ার করুন

মালয়েশিয়া যেতে না কর্মীদের টাকা ফেরতের দায় নিবে না বায়রা

আপডেটের সময় : ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪