ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

২২ তম বিসিএস ফোরামের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ খান

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 630

২২ তম বিসিএস (প্রশাসন) ফোরামের সভাপতি হিসেবে যুগ্ম সচিব শামসুল ইসলাম মেহেদী এবং সাধারণ সম্পাদক হিসেবে হাফিজুল্লাহ খান লিটন নির্বাচিত হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিসিএস প্রশাসন একাডেমিতে ২২ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটি সাধারণ সভা আহ্বান করে।

সভায় ব্যাচের সার্বিক কল্যাণের স্বার্থে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাচের বর্তমান সভাপতি সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির সদস্যরা ও সাধারণ সদস্যেরা এই সভায় অংশ নেন।

সিদ্ধান্ত অনুযায়ী, একটি নির্বাচন কমিশন গঠন করে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। পরে বর্তমান কার্যকরী কমিটিসহ উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। খুব শিগগিরই সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

শেয়ার করুন

২২ তম বিসিএস ফোরামের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ খান

আপডেটের সময় : ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪