শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী
প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা
মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা
মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার
কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার
মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা
প্লান্টেশনে বাংলাদেশি কর্মী নিয়োগের সময়সীমা বাড়ালো মালয়েশিয়া
আহমাদুল কবির :
- আপডেটের সময় : ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / 405
মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে কর্মী নিয়োগের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নির্দেশনা দিয়েছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কর্মী পাঠাতে আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানিয়েছে, সম্প্রতি মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে। মালয়েশিয়া সরকার প্লান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করেছে।
গত ৬ মার্চ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মারকে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন থেকে চাহিদাপত্র সত্যায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ। এছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে বহির্গমন ছাড়পত্র গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০ মার্চ।











