ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশির হাতে স্বদেশী মালিক খুন, ৫ জন রিমান্ডে

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 433

মালয়েশিয়ায় বেতন না দেওয়ায় নিজ দোকানের বাংলাদেশি কর্মচারীর হাতে মো. রবিউল শেখ নামের এক বাংলাদেশি দোকানমালিক খুন হয়েছেন। এই হত্যার ঘটনায় তদন্তের জন্য দুই নারীসহ পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ।

খুনের শিকার রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা। তবে এঘটনায় গ্রেফতারকৃত বাংলাদেশিদের নাম ও বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল এক বিবৃতিতে জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭ এর জালান ক্রিস্টাল এলাকার একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার স্বদেশী কর্মচারী। এসময় তাদের দুজনের মারামারির বিষয়টি দূর থেকে অনেকেই প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসেনি।

ঘটনাস্থলে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন যে তারা মুদি দোকানের ভিতরে রবিউল শেখ এবং তার এক কর্মচারীর মধ্যে বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে হাতাহাতি এরপর এক পর্যায়ে ওই কর্মচারী একটি মাংস কাটার ছুরি দিয়ে রবিউল শেখকে উপর্যুপরি আঘাত করার এক পর্যায়ে রবিউল শেখ মাটিতে লুটিয়ে পড়ে যায়।

এরপর পুলিশ শাহ আলম হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থলেই হাসপাতালের চিকিৎসক রবিউল শেখকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে এবং তাদের সবাইকে দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

মালয়েশিয়ায় বাংলাদেশির হাতে স্বদেশী মালিক খুন, ৫ জন রিমান্ডে

আপডেটের সময় : ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫