ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 290

বিভিন্ন সময় আটক হওয়া ২৩ বাংলাদেশিসহ ২৭৮ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।

মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থল পথে অভিবাসীদের নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায়া প্রবেশে করতে না পারে সেজন্য তাদের করা হয় কালো তালিকাভুক্ত।

রাজ্যের অভিবাসন বিভাগ ৯ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জানায়, অভিবাসীরা অভিবাসন অপরাধে কারাভোগের পর রাজ্যের পেকান নেনাস বন্দিশিবির থেকে গত এক সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২ এর পাশাপাশি জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ২৩ বাংলাদেশি, ২৩০ ইন্দোনেশীয়, ১৭ পাকিস্তানি, ৬ ভারতীয়, ১ কলম্বিয়ান ও একজন সিঙ্গাপুরের নাগরিকসহ মোট ২৭৮ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শেয়ার করুন

২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আপডেটের সময় : ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫