ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / 290

মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে মো. আলাল উদ্দিন (২৮) নামে এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের পক্ষ থেকে আলালের ছোট ভাই মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আলাল উদ্দিন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মাস আগে পরিবারের সুখ ও জীবিকার তাগিদে মো. আলাল উদ্দিন মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে ভালোভাবেই চলছিল আলালের প্রবাস জীবন। গতকাল ৩০ অক্টোবর (বুধবার) দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় কাজ করার সময় একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হন আলাল। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে সেখান থেকে আলালের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে জানানো হয়। এ খবর জানার পর থেকে পারিবারে চলছে শোক।

শেয়ার করুন

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

আপডেটের সময় : ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪