ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কুয়ালালামপুরে শেষ হলো বড় উৎসব দুর্গা পূজা

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • আপডেটের সময় : ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • / 353

দেশের ন্যায় দূর প্রবাস মালয়েশিয়াতেও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গা পূজা। বাংলাদেশ এবং ভারতের প্রবাসী বাঙালিদের সমন্বয়ে উদযাপন করা হয় দুর্গা পূজা। ২০১৭ সাল থেকেই মালয়েশিয়ায় পূজা উদযাপন করে আসছেন তারা।

শুরু থেকে কুয়ালালামপুর কেন্দ্রিক দুই থেকে তিনজন পারিবারিকভাবে এ দুর্গোৎসবের আয়োজন করলেও দিনে দিনে এই আয়োজনের পরিসর বড় হয়ে বিস্তৃত হয়েছে কুয়ালালামপুরের বাহিরেও। প্রতিবছর ব্রিকফিল্ড স্বামী বিবেকানন্দ আশ্রমে দুই বাংলার আয়োজনে বড় পরিসরে দুর্গা পূজা অনুষ্ঠিত হলেও এবার বাংলাদেশিদের বড় একটি অংশের আয়োজনে কুয়ালালামপুরের আম্পাং এর একটি মণ্ডপেও অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গা পূজা।

ঢাক-ঢোলের বাজনা, কাঁসা, শাঁখের আওয়াজ এবং ভক্তদের উলুধ্বনিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে উৎসবটি। আমপাংএ ২০২৪ এবার পূজার মূল আয়োজনে ছিলেন, সঞ্জয় কুমার বসাক,নীলেন্দু মুখোপাধ্যায়, সপ্তর্ষি কর্মকার, ভৈরব শর্মা,সঞ্জয় মন্ডল, অনুপম পল, সুরেজ রাজ, অঙ্কুর দে,দেবপ্রিয় সরকার ও সুমন চন্দ্র দাস।

এছাড়াও প্রবাসী বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলার প্রবাসীরাও ছিলেন এ আয়োজনে। সার্বজনীন এ পূজায় প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা কাজ শেষ করে ও বিশেষ ছুটি নিয়ে অংশ নিয়েছিলেন পূজায়।

শেয়ার করুন

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কুয়ালালামপুরে শেষ হলো বড় উৎসব দুর্গা পূজা

আপডেটের সময় : ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪