ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

জোহর রাজ্যে দুইদিন ব্যাপী হাইকমিশনের কনস্যুলার সেবা 

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 425

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জোহর বাহারু শহরের অগ্রণী রেমিট্যান্স হাউস হতে দুই দিন ব্যাপী (২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০২৪) মোবাইল কনস্যুলার ক্যাম্প আয়োজন করা হয়। এ সময়ে জোহর বাহারু শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদনগ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণসহ প্রয়োজনীয় বিভিন্ন কনস্যুলার সেবা দেয়া হয়।

মোবাইল কনস্যুলার সেবা দেয়ার সময় ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ESKL-এর মার্কেটিং ম্যানেজার আরমান পারভেজ মুরাদ ও অন্যান্য প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা দেয়ার সময় অগ্রণী রেমিটেন্স হাউস এর সিইওসহ সকলকে আন্তরিকভাবে সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়। এছাড়া, সার্বিক সহযোগিতার জন্য হাইকমিশন বিশেষ ধন্যবাদ জানায় জোহর বাহারুর বাংলাদেশি সকল সেবা-প্রার্থী এবং কমিউনিটি সদস্যদের।

শেয়ার করুন

জোহর রাজ্যে দুইদিন ব্যাপী হাইকমিশনের কনস্যুলার সেবা 

আপডেটের সময় : ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪