ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

আমার কথা বলে সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন: আসিফ নজরুল

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • / 573

অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমার কথা বলে চাঁদা, অবৈধ সুবিধা আদায় ও কাউকে হুমকি দেওয়ার মতো এ ধরনের কাজ কেউ করলে আপনারা তাদের পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন। আর এগুলোর সত্যতা মিললে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সঙ্গে অনুরোধ করে ছবি তুলেছেন। সরকারে আসার আগে বহু প্রোগ্রামে গিয়েছি, অনেকে ছবি তুলেছেন। আমাকে কেউ কেউ জানিয়েছেন, এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করেছেন। এগুলো আমি শুনেছি, সত্য-মিথ্যা জানি না।’

তিনি বলেন, ‘আমি এর তীব্র প্রতিবাদ করছি। যারা এসব কর্মকাণ্ড করেছেন বা করার চেষ্টা করছেন তাদের পুলিশে ধরিয়ে দেবেন। কোনো অবস্থায় কোনো কারণে আমার কথা বলে কেউ যদি চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করেন, আপনারা তাকে পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন। মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দেবেন। অবশ্যই আমি চেষ্টা করবো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।’

আসিফ নজরুল বলেন, ‘আমি বা আমার সরকারের কেউ কোনোরকম অবৈধ কাজের প্রশ্রয় দেবে না। এই সব কাজ যারা করার চেষ্টা করছেন বা করেছেন, তাদের আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি, বাংলাদেশের মানুষের সঙ্গে কোনোরকম অন্যায় করবেন না, আমাদের কারো নাম ব্যবহার করবেন না।’

আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের নামে কোনোরকম চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায়, কাউকে কোনোরকম হুমকি দেওয়া- এসব থেকে বিরত থাকবেন। আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

আমার কথা বলে সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন: আসিফ নজরুল

আপডেটের সময় : ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪