ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

বাংলাদেশ বিমানের বিভিন্ন রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড়

প্রবাস বার্তা ডেস্ক
  • আপডেটের সময় : ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • / 661

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে টিকিটের মূল ভাড়ার উপর ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিমানের সব অভ্যন্তরীণ রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকিটের মূল ভাড়ার উপর ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব রুটের যাত্রীরা শিডিউলে থাকা যেকোনো দিনের টিকিট ২৭ সেপ্টেম্বর ক্রয় করলে এই ডিসকাউন্ট পাবেন। বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট www.biman-airlines.com থেকে টিকিট ক্রয় করলে এই ছাড় পাওয়া যাবে। ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIMANWTD24 ব্যবহার করতে হবে।

সাগর, নদী, পাহাড় বা বনে ঘেরা দেশের পর্যটন স্থানগুলো। প্রতিবছর বাড়ছে পর্যটকের সংখ্যা। পর্যটনের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উপযোগিতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্ব পর্যটন দিবসে পালন করা হয় প্রতিবছরের ২৭ সেপ্টেম্বর। বাংলাদেশেও প্রতিবছর নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। সে লক্ষ্যেই যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটসহ কয়েকটি আন্তর্জাতিক রুটে টিকিটে ছাড় দিচ্ছে।

শেয়ার করুন

বাংলাদেশ বিমানের বিভিন্ন রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড়

আপডেটের সময় : ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪