ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটের আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ ভবনের উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ায় বাংলাদেশি ৩ তরুণের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • / 463

মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৬ষ্ঠ ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দল ‘ক্যালিব্রেটর-Z’ এর ৩ তরুণ উদ্ভাবক আইটি এবং রোবটিক্স দুটি বিভাগে স্বর্ণপদক ও বিশেষ পুরস্কার হিসেবে Malaysian Young Scientist Organization (MYSO) (মালয়েশিয়া ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন) অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (IYSA) এর যৌথ আয়োজনে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইটি ও রোবটিক্স প্রতিযোগিতা আজ বুধবার শেষ হবে। এই প্রতিযোগিতায় বিশ্বের ১৫টি দেশের প্রায় ৩০০ উদ্ভাবক দল অংশগ্রহণ করেন।

বিজয়ী সদস্যরা হলেন – ঢাকা কলেজের আবদুল্লাহ ইবনে হাসান, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. মারুফ মিয়া ও মোহাম্মদপুর সরকারি কলেজের জারিফ আহমেদ।

তারা জানান, এই অর্জন বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। তরুণ উদ্ভাবকদের অদম্য প্রচেষ্টা ও সাফল্য নতুন প্রজন্মের বিজ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।

বাংলাদেশের উদ্ভাবক দল ক্যালিব্রেটর-Z শুধু এবারই নয়, এর আগেও বিভিন্ন দেশে বিজ্ঞান, আইটি ও রোবোটিক্স সেক্টরে বেশ কয়েকবার স্বর্ণপদক ও অ্যাওয়ার্ড জিতেছিল।

শেয়ার করুন

মালয়েশিয়ায় বাংলাদেশি ৩ তরুণের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

আপডেটের সময় : ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪