শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা
মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা
মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার
কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার
মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা
ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা
বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া
বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
এক বাংলাদেশিকে খুঁজছে মালয়েশীয় অভিবাসন বিভাগ
আহমাদুল কবির, মালয়েশিয়া
- আপডেটের সময় : ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / 388
রুবেল (৩৫) নামের এক বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। সোমবার ২ সেপ্টেম্বর দেশটির ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে তার ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে প্রসিকিউশন মামলা সংক্রান্ত আদালতের শুনানির উদ্দেশ্যে ব্যক্তিগত তথ্য প্রদানে এই বাংলাদেশিকে ধরিয়ে দিতে মালয়েশীয় নাগরিকদের সহযোগিতা চেয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত ব্যক্তির অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তদন্তকারী অফিসার সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ইমিগ্রেশন (টিপিপিকে) এলা ফাজলিনা বিন্তি মাত মিসিয়াহ, এনফোর্সমেন্ট ডিভিশন, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার, পুত্রজায়া ০৩-৮৮৮০১৩২৫ / ১৩৩০ নম্বরে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়।











