ঢাকা , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয় নারীর শ্লীলতাহানি, বাংলাদেশি কর্মী অভিযুক্ত

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 368

মালয়েশিয়ায় স্থানীয় এক নারীর শ্লীলতাহানির দায়ে এক বাংলাদেশি কর্মীকে অভিযুক্ত করা হয়েছে। গত জুন মাসে মালয়েশিয়ার জোহর রাজ্যের বাতু পাহাতে এক নারী দোকানির শ্লীলতাহানির অভিযোগে মঙ্গলবার রাজ্যের ইয়ং পেং ম্যাজিস্ট্রেট আদালতে শহিদুল ইসলাম নামে বাংলাদেশি কর্মীকে অভিযুক্ত করা হয়। একই সঙ্গে দেশটিতে ওভারস্টে করার অভিযোগ আনা হয় অভিযুক্ত বাংলাদেশির বিরুদ্ধে।

অভিযুক্ত শহিদুল ইসলাম (২৭), ম্যাজিস্ট্রেট সুহায়লা শফিউদ্দীনের সামনে একজন দোভাষী তার বিরুদ্ধে উভয় অভিযোগ উপস্থাপন করার পর তিনি জবানবন্দি দেন।

৩ সেপ্টেম্বর হারিয়ান মেট্রোর এক প্রতিবেদন সূত্রে জানা যায়, প্রথম অভিযোগ অনুসারে, ৩০ জুন সন্ধ্যা ৬টায় পরিত সুলংয়ে একটি দোকানের পেছনে ৩৯ বছর বয়সি এক স্থানীয় মহিলা ব্যবসায়ীর শ্লীলতাহানির চেষ্টা করেন ওই বাংলাদেশি। ওই অভিযোগে তাকে দেশটির দণ্ডবিধির ৩৫৪ ধারা অনুসারে অভিযুক্ত করা হয় যাতে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা ও বেত্রাঘাত কিংবা উভয় শাস্তির বিধান রয়েছে।

দ্বিতীয় অভিযোগের জন্য, ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তার অস্থায়ী ভিজিট পাশের মেয়াদ শেষ হওয়ার পর সেদিন থেকে তাকে দেশটিতে ওভারস্টে করার অভিযোগ আনা হয়।

প্রসিকিউশনটি পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর ফারাহ ওয়াহিদাহ মোহম্মদ শারিপ এবং অভিযুক্তের প্রতিনিধিত্ব করেন আইনজীবী মোহাম্মদ রাজাক শরিফ।

অভিযুক্ত নিজেকে নির্দোষ দাবি করায় আদালত উভয় অভিযোগের জন্য ৬ হাজার রিংগিত জামিনের অনুমতি দিয়ে সংশ্লিষ্ট নথি জমা দেওয়ার জন্য ২৪ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

শেয়ার করুন

মালয়েশিয় নারীর শ্লীলতাহানি, বাংলাদেশি কর্মী অভিযুক্ত

আপডেটের সময় : ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪