ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা মালয়েশিয়া বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকার শীর্ষে বাংলাদেশিরা মালয়েশিয়ায় নথি জালিয়াতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মালয়েশিয়ায় নাহিদ ইসলাম আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার মালয়েশিয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ড. ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে কড়াকড়ি, আরও ১২৩ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • আপডেটের সময় : ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / 335

মালয়েশিয়ার পাহাং রাজ্যে ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেমেরলোহ জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মাজলান হাসান।

বুধবার ২৮ আগস্ট হারিয়ান মেট্রো”র এক প্রতিবেদন থেকে জানা গেছে, দুর্ঘটনায় নিহত দুজনের মধ্যে একজন ৩৭ বছর বয়সী বাংলাদেশি এবং অন্যজন ৩৫ বছর বয়সী পাকিস্তানি। এছাড়া এই ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

আহত অন্য তিনজন হলেন- ২৮ বছর বয়সী লরি চালক, ৩০ বছর বয়সী বাংলাদেশি ট্রাকের হেলপার এবং ৩৮ বছর বয়সী ট্রেলার চালক। তারা সুলতান হাজী আহমদ শাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, রাজ্যের রউব জেলা থেকে লরি চালক কুয়ানতান যাচ্ছিলেন। পথে লরি চালক রাস্তার বাম দিকে মোড় নেন। বিপরীত লেনে প্রবেশের আগে মূল লেনে পুনরায় প্রবেশ করলে হঠাৎ ট্রেলারটি সামনে থেকে আসে। সঙ্গে সঙ্গে লরির সামনের অংশে ধাক্কা মারে এবং দুটি গাড়িই ২০ মিটার রাস্তার ডান দিকের একটি গিরিখাতে পড়ে যায়।

পুলিশ জানায়, পাহাং রাজ্যের লানচ্যাংয়ের বুকিত দামারের প্রধান সড়ক থেকে লরিটি ছিটকে গিয়ে একটি ট্রেলারের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে দুটি গাড়ির আরোহী মাথায় আঘাত পান। সেখান থেকে উদ্ধার করে তাদের লানচ্যাং হেলথ ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনের মৃত্যু নিশ্চিত করেন। মরদেহ দুটির ময়নাতদন্ত করা হবে এবং সড়ক পরিবহণ আইন (এপিজে) ১৯৮৭ এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করা হবে বলেও পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

মালয়েশিয়ায় ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২

আপডেটের সময় : ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪